Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের কাজ মাথা কেটে ফেলা নয়: আদ-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১১:৫৬

আমির হামজা।

কুষ্টিয়া: একটি ঘটনার জন্য আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। সরকারের কাজ মাথা কেটে ফেলা নয়, বরং সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সংশোধনের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা আরও নিরাপদ করা।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে আদ-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে একটি পোস্ট এ কথা লিখেছেন।

ছয় শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

বিজ্ঞাপন

আমির হামজা তার পোস্টে আরও লিখেছেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত এমনিতেই নানা সংকটে জর্জরিত। আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে অসংখ্য দরিদ্র মানুষের চিকিৎসার ভরসাস্থল এবং হাজারো মানুষের কর্মসংস্থানের জায়গা। তাই আবেগ নয়, প্রয়োজন ন্যায়বিচার ও বিচক্ষণ সিদ্ধান্ত।

আমির হামজা লিখেছেন, দোষীদের বিচার হোক, জবাবদিহিতা নিশ্চিত হোক, কিন্তু এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যাতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়।

এর আগে, গত বুধবার (২৭ মে) ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর