Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেট
১৫ জুন ২০২৬ ১১:১৮ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১১:২১

ঢাকা: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, এই রিটের সঙ্গে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই এবং এটি সম্পূর্ণভাবে রিটকারীর ব্যক্তিগত উদ্যোগ।

এর আগে, গত ১১ জুন স্বাস্থ্য অধিদফতর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, তারা চাইলে ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

বিজ্ঞাপন

গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। শিশুদের নামকরণ না হওয়ায় তাদের নিজ নিজ মায়ের পরিচয়ে শনাক্ত করা হয়। এ ঘটনায় অবহেলার অভিযোগ এনে মৃত এক নবজাতকের বাবা হাবিবুর রহমান রাজধানীর রমনা থানায় মামলা করেন।

ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, কমিটিকে ৩ জুনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষও নিজস্ব একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। শুরুতে তারা তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের কথা জানালেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জানায়, প্রতিবেদনটি প্রকাশ না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়া হবে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজও 'সহনীয়'
১৫ জুন ২০২৬ ১২:১০

আরো

সম্পর্কিত খবর