Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরের ভাঙ্গায় কভারভ্যানের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৩:০৮

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে সাইড সড়কে কভারভ্যানের ধাক্কায় ভ্যানের যাত্রী নিহত ও চালক আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোর ৬টার সময় ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুর্ব হাসামদিয়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতকে উদ্ধার করে এবং ঘাতক কভারভ্যানটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায় ।

নিহতের বাড়ি ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের মৃত মুনসুর মোল্লার ছেলে তোরাপ মোল্লা (৪০)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কভারভ্যানের সাথে অপর পাশ থেকে আসা এক যাত্রীবাহী ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত ও ভ্যান চালক আহত হয়। কভারভ্যানটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর