Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৯

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে দ্রুতগতির বাসের চাপায় রোকেয়া বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোকেয়া বেগম একটি লোকাল বাসে করে ইলিয়টগঞ্জ বাসস্টেশনে নামেন। পরে ইলিয়টগঞ্জ বাজারে যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। ওই স্থানে পথচারীদের পারাপারের জন্য ফুটওভার ব্রিজ থাকলেও তিনি ব্রিজের নিচ দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘এশিয়া ট্রান্সপোর্ট’-এর একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়।

থানায় এসে কান্নায় ভেঙে পড়ে নিহতের মেয়ে লিপি আক্তার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত থানায় আসি। আমার বড় বোন গৌরীপুরে থাকেন। সেখান থেকে মা নিজের বাড়িতে ফিরছিলেন। ইলিয়টগঞ্জ বাসস্টেশনে নেমে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া বাসটি আমার মাকে কেড়ে নিল।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর