Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৬ ২১:২২

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় সড়ক পারাপারের সময় ট্রাকের চাপায় কোহিনুর বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজারের পূর্ব দেলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়া এলাকার হুজুর আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হুজুর আলী ও তার স্ত্রী কোহিনুর বেগম স্থানীয় একটি বাড়িতে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। পথে বোয়ালিয়া বাজারের পূর্ব দেলুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক কোহিনুর বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ওই নারী নিহত হয়েছেন। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর