Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৬

অভিযুক্ত আমিনুল ইসলাম।

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতের ধারালো হাসুয়ার কোপে মা নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মোহনপুর উপজেলার মৌগাছির সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত আমিনুল ইসলামকে (৩২) আটক করেছে পুলিশ।

নিহত জান্নাতুন (৫৫) ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী। আহত মুজিব সরদারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মারাত্মক মাদকাসক্ত। মাদক সেবনকে কেন্দ্র করে সে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন। মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও তিনি জড়িত ছিলেন বলে জানা গেছে। ঘটনার রাতে ঝগড়া বিবাদের এক পর্যায়ে ঘরে থাকা ধারালো হাসুয়া নিয়ে মা জান্নাতুনের ওপর অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে জান্নাতুনের মৃত্যু হয়। স্ত্রীর চিৎকারে মুজিব সরদার তাকে রক্ষা করতে এগিয়ে আমিনুল ইসলাম বাবার ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করে।

বিজ্ঞাপন

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে নেওয়া হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

‘আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে’
২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর