Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১২:৪৫

সুফিউর রহমান।

ঢাকা: উপদেষ্টা কমিটিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সদস্য ৬৩তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সুফিউর রহমানকে অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

বুধবার (৭ অক্টোবর) জাতিসংঘ মানবাধিকার পরিষদ এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা কমিটি মানবাধিকার কাউন্সিলের একটি বিশেষজ্ঞ সংস্থা। এ‌টি মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি কাউন্সিলের অনুরোধে বিভিন্ন ইস্যুতে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ প্রদান করে এ কমিটি

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুফিউর রহমান সরকারি চাকরিতে যোগ দেন ১৯৯১ সালের জানুয়ারিতে। ২০১২ সালে সরকার তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দেয়। তিনি সর্বশেষ ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

এর আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন সুফিউর রহমান। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত; ওই সময়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে।

এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুফিউর রহমান। অবসরে যাওয়ার পর গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (এসআইপিজি) এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করে আসছেন তিনি।

সারাবাংলা/এফএন/এনজে