Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদের ইফতার-মাহফিল অনুষ্ঠিত


১১ জুন ২০১৮ ২০:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মিলনায়তনে সোমবার (১১ জুন) বিকেলে এর আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. আনিসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ ও সিরাজ উদ্দীন আহমেদ।

সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook