Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১১:৪৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ডেমরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ওবায়দুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে লাবিব (১৪)।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সারে ৭টার দিকে ডেমরা মীরপাড়া সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে এলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত ওবাইদুল ইসলামের ভাই আতিকুল ইসলাম মুন্সি বলেন, তার ভাই পেশায় ব্যবসায়ী। তাদের বাসা যাত্রাবাড়ী দক্ষিণ মাতুয়াইল মুন্সিবাড়ি এলাকায়। বাবার নাম আব্দুর রব মুন্সি। আহত ছেলে লাবিব মাতুইয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয় শ্রেণীর ছাত্র। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

হাসপাতালে পথচারি মো. জীবন বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওবাইদুল। এ সময় অসিম পরিবহনের একটি বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটক করা যায় দুই জন। দেখতে পেয়ে তাদেরকে প্রথম একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওবায়দুল নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান। ঘটনার পরপরই সেখানে থাকা সার্জেন্ট পুলিশ বাসটিকে জব্দ করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির ছেলে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

কৃষিঋণে খেলাপি কমেছে ৫ শতাংশ
১৫ নভেম্বর ২০২৬ ১৯:০২

হামে ১৫ দিনে ৬২ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ ১৮:৩৫

আরো