Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলের ওপর হামলার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৫ ১১:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর জুড়াইনে ইসলামী যুব আন্দোলনের এক নেতার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম।

তিনি জানান, রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপির পরিচয়ধারী এক দল বখাটে সন্ত্রাসী। এ সময় চাঁদা না দেওয়ায় রিকশাচালকদের ওপর চড়াও হয় স্থানীয় বখাটেরা। এ ঘটনার প্রতিবাদ জানালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর তারা হামলা চালায়। এতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন হামজা। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই হামলার ঘটনায় তীব্র .নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন, ২৪- এর আগস্টে ফ্যাসিবাদের পতনের পর সারাদেশে নব্য ফ্যাসিবাদ জন্ম নেওয়ার চেষ্টায় লিপ্ত। এদেরকে এখনই রুখে দিতে হবে। নয়তো বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তুলবে। প্রশাসনকে এ ঘটনার তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মাওলানা মাদানী বলেন, মঙ্গলবার ঘটনাকে আমরা সাধারণ ভাবে দেখছি না। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটা দেশব্যাপী একটি বিশেষ দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের ধারাবাহিক অংশ। এদেশের মানুষ আগামী নির্বাচনের শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

গুলশান ও বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৪

আরো