Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ঘোষণায় জানা যায়-

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে মনোনয়ন পেয়েছেন চেয়ারম্যান আব্দুর রউফ।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন দলের সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন।

বিজ্ঞাপন

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও তৃণমূলের মতামতের ভিত্তিতেই এ প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলতে এসব অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৫ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর