Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, বাংলাদেশ ঠকবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২১:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সমর্থিত ভোলা-১ সদর আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আপনারা আমাকে বিশ্বাস করবেন। এর আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আমার বাবার ওপর বিশ্বাস করেছিলেন। এবং তারেক রহমানের ওপর বিশ্বাস করে দেখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। স্থানীয় ইউনিয়ন বিজেপি ও বিএনপি যৌথভাবে এই সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে পার্থ বলেন, ‘বেহেশত-দোজখের মালিক আল্লাহ। কেউ যদি আপনার কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে আসে সে মুনাফেক। কেউ যদি বিশ্বাস করেন, একখানা ভোট দিলে জান্নাতে যাবে, তাহলে সে শিরক করল। এ ধরণের কেউ আপনাদের কাছে আসলে আপনারা উলটো তাদের বলে দিবেন- আপনারা ভোট চান অসুবিধা নাই, কিন্তু ধর্মকে বিক্রি করবেন না, কেয়ামতকে ভয় করেন। নির্বাচনের চেয়ে কেয়ামত অনেক বেশি বড়।’

তিনি জনগণের ভোটে দ্বিতীয়বারের মতো ভোলা সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হলে ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের প্রতিশ্রুতিও দেন। এ জন্য আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বানও জানান পার্থ।

এ সময় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুমেন, আমিনুল ইসলাম খান, তরিকুল ইসলাম কায়েদ, সদস্য সচিব রাইসুর আলম, নোমান চেয়ারম্যান, বিজেপি জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সম্পাদক মোতাসিন বিল্লাহসহ স্থায়ীয় বিএনপি এবং বিজেপির নেতাকর্মী ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর