Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনের আগের দিন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৮

বিএনপির লোগো।

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাহবুবুর রহমান জিলানীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে পূর্বে মাহবুবুর রহমান জিলানীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

১১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্যপদে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে এই সিদ্ধান্ত দেওয়ানগঞ্জ উপজেলা ও পাররারামপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর