Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারা’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। একই সঙ্গে নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে তাসনিম বলেছেন, ‘পোলিং এজেন্ট যারা আছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।’

একইভাবে তার এজেন্টদের ‘পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে’ বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। তাসনিম জারা বলেছেন, ‘বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে ব্যবহার করতে পারবে না।’

বিজ্ঞাপন

এ সময় ভোট সুষ্ঠু হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এই স্বতন্ত্র প্রার্থী, ‘বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছে, তাদের বের করে দেওয়া হয়েছে কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয়! যখন নিয়ম জানতে চাচ্ছি, তখন বলতেও পারছে না।’

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর