Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে
নাহিদ রানার গতিতে কুপকাত পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৫:৪৪ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৭:১২

তিন ম্যাচ ওয়নডে সিরিজের প্রথমটিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে বোলিং করতে নামা বাংলাদেশ এখন পর্যন্ত বেশ ভালোই এগুচ্ছে। নাহিদ রানার পেস দাপুটে ৬৪ রানেই পাকিস্তানের চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। চারটি উইকেটই পেয়েছেন নাহিদ রানা।

বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের দিন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছিলেন, মিরপুরে ট্রু পিচ চান। আজ দেখাও গেল তেমনটা। উইকেট দেখে মনে হচ্ছিল রানের উইকেট।

আগে বোলিং করতে নেমে শুরুটা স্বস্তির ছিল না বাংলাদেশের। পাকিস্তানের তুই ওপেনার প্রথম উইকেট জুটিতে তোলেন ৪১ রান। দশম ওভারে প্রথমবার বোলিং করতে আসেন নাহিদ রানা। সেই থেকেই পাকিস্তানি ব্যাটারদের নাচাচ্ছেন বাংলাদেশের দীর্ঘদেহী পেসার।

বিজ্ঞাপন

নাহিদের গতি আর বাউন্সে রীতিমতো দিশেহারা হয়েছেন পাকিস্তান ব্যাটাররা। নাহিদ রানা একে একে ফিরিয়েছেন শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ানকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৬৪। নাহিদ রানা ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর