Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৫ ২৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় অভিযান চালিয়ে দুই জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে বলে দাবি করেছে। এর মধ্যে একজন হলেন ইলান ওয়েইশ, যাকে গত বছরের ৭ অক্টোবর হামাস অপহরণ করেছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, সব জিম্মিকে ফিরিয়ে আনার অভিযান চলবে। হামাসের হাতে এখনো ৪৭ জন জিম্মি রয়েছেন, যার মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হয়।

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার (২৯ আগস্ট) গাজা উপত্যকায় অভিযানের সময় তারা দুই জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে বলে দাবি করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি প্রতিরক্ষা (ইসরাইলি সেনাবাহিনীর) অভিযানে গাজা উপত্যকা থেকে ইলান ওয়েইশের লাশ উদ্ধার করা হয়েছে। এসময় আরেকজন নিহত জিম্মির দেহাবশেষও উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় কিব্বুৎজ বেরি এলাকায় ওয়েইশকে হত্যার পর লাশ নিয়ে যায় হামাস যোদ্ধারা। তার স্ত্রী শিরি এবং মেয়ে নোগা’কে তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। পরে ওই বছরের নভেম্বরে প্রথম যুদ্ধবিরতির সময় শিরি ও নোগা’কে মুক্তি দেওয়া হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের প্রিয় পরিবারের প্রতি ইসরাইলের সকল নাগরিকের পাশাপাশি আমি ও আমার স্ত্রী আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তাদের সীমাহীন কষ্টে আমরাও সমব্যথী।

বিবৃতিতে আরও বলা হয়, জিম্মিদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের জীবিত ও মৃত সকল জিম্মিকে ফিরিয়ে নিয়ে আসা পর্যন্ত বিশ্রাম নেব না।

হামাসের আক্রমণের সময় জিম্মি করে নিয়ে যাওয়া ২৫১ জন ইসরাইলির মধ্যে এখনো ৪৭ জন গাজায় জিম্মি রয়েছে। তাদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর