Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হোটেল কক্ষে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ২০:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজার শহরের অ্যান্ডারসন রোডের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হোটেল নিশীতা’র ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম অর্জুন দাশ (৬০)। তার ফেনী জেলার বাসিন্দা। তিনি শ্রীধাম চন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে হোটেলের ওই কক্ষটি তিনদিনের জন্য ভাড়া নেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের মধ্যে সন্দেহ তৈরি হয়। পরে বুধবার বিকেলে কক্ষটির সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান কর্মীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে। দীর্ঘসময় কক্ষে পড়ে থাকার কারণে মরদেহটি পঁচে-গলে গেছে বলে জানায় পুলিশ। উদ্ধারকালে মরদেহটি নগ্ন অবস্থায় ছিল এবং পাশ থেকে একটি গামছা পাওয়া গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. ছমিউদ্দিন বলেন, ‘অর্জুন দাশের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর