Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ২১:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে যখন নতুন করে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা, তখন ভিন্ন সুর শোনা গেল ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্নের কণ্ঠে। নিউক্যাসল ইউনাইটেডের এই সেন্টারব্যাক স্পষ্টভাবেই জানিয়েছেন, তিনি চান না এবারের বিশ্বকাপও মেসির হাতে উঠুক।

গত আসরে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটান মেসি। এবারও দলকে নেতৃত্ব দিয়ে মাঠে নামতে প্রস্তুত এই তারকা ফরোয়ার্ড। এটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

তবে মেসির সম্ভাব্য আরেকটি শিরোপা জয় দেখতে আগ্রহী নন ড্যান বার্ন। এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই ডিফেন্ডার বলেন, তিনি আশা করেন এবার অন্য কোনো দল বিশ্বকাপ জিতবে।

বিজ্ঞাপন

বার্নের ভাষ্য, মেসি ইতোমধ্যেই ফুটবলে প্রায় সবকিছু জিতেছেন মেসি। তাই নতুন কোনো দল বা নতুন কোনো প্রজন্মের ফুটবলারদের সামনে আসার সুযোগ তৈরি হওয়া উচিত।

তিনি বলেন, ‘আমি আশা করছি মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার অন্য কেউ জিতুক। মেসি ফুটবলের প্রায় সবই জিতেছে। এবার বাকিদের সুযোগ পাওয়া উচিত। ফুটবল দেবতারাও চাইবেন, এবার নতুন কোনো দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের উত্তেজনাই কমে যাবে।’

ইংলিশ এই ডিফেন্ডারের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। কেউ এটিকে প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তি এবং মেসির প্রভাব বিবেচনায় রেখেই এমন মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, মেসিকে ঘিরে আর্জেন্টিনার প্রত্যাশা আগের মতোই আকাশছোঁয়া। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসরের গুঞ্জন উঠলেও তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে গেছেন। এবারও তার নেতৃত্বেই শিরোপা ধরে রাখার মিশনে নামছে আর্জেন্টিনা।

বিশ্বকাপে ব্যক্তিগতভাবে নতুন ইতিহাস গড়ারও সুযোগ রয়েছে মেসির সামনে। এখন পর্যন্ত বিশ্বকাপে তার গোলসংখ্যা ১৩। আর চারটি গোল করতে পারলেই তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হবেন। বর্তমানে ১৬ গোল নিয়ে শীর্ষে আছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর