Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় মাচাং থেকে চা-দোকানির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৩:৫৮

চা-দোকানির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সামিরুল শাহ (৬০) নামে এক চা-দোকানির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশের একটি মাচাংয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সামিরুল উপজেলার তেকালা পশ্চিমপাড়া গ্রামের মৃত বিছার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা সড়কের পাশে একটি মাচাংয়ের ওপর রক্তাক্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহতের শরীর ও মুখে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এটি হত্যাকাণ্ড কি না এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর