Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুরের ডিওএইচএস থেকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ইকরা আত্মহত্যা করেছেন।

শনিবার (ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। এদিন বিকেলে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি সারাবাংলাকে বলেন, ‘ইকরা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অভিনেতা আলভীর স্ত্রী। তিনি নাটক করেন বলে জেনেছি। আজ দুপুরে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।’

বিজ্ঞাপন

ওসি আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহের কাজ করছে পুলিশ।

কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হুমায়ূন আহমেদ জানান, ‘আমাদের একটি টিম হাসপাতালে আছে, সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।’

জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।

এদিকে নাটকের শুটিংয়ের জন্য বর্তমানে নেপালে রয়েছেন জাহের আলভী। সেখান থেকেই স্ত্রীর মৃত্যুর খবর পান তিনি। শোকাতুর এই অভিনেতা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

আলভী আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে তিনি ঢাকা ফেরার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

এ বছর ‘হচ্ছে না’ ইউপি নির্বাচন!
১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৩

আরো

সম্পর্কিত খবর