Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দীর্ঘ সাত বছর পর পর্দায় আসছে শাকিব খানের ‘আগুন’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ জুন ২০২৬ ১৬:২০

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যস্ততম চিত্রনায়ক শাকিব খান। তাকে নিয়ে যেমন ভক্তদের আগ্রহের শেষ নেই, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনার জন্ম দেন এই তারকা। এসবের মাঝে তার ভক্তদের জন্য সুখবর হলো, দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে শাকিব খান ও জাহারা মিতু অভিনীত সিনেমা ‘আগুন’। সম্প্রতি সিনেমাটি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা বদিউল আলম খোকন।

২০১৯ সালের ৫ই আগস্ট প্রথম সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। চিত্রগ্রহণের দুই মাস পরই নির্মাণকাজ থেমে যায়। পরবর্তীতে ২০২২ সালে সিনেমাটির বাকি কাজ শেষ হলেও পোস্ট-প্রোডাকশনের বিভিন্ন ধাপ এবং নানা জটিলতায় এটি মুক্তি পেতে ব্যর্থ হয়। দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার পর বর্তমানে আবারো সিনেমাটি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন সিনেমাটির সম্পাদনা, ডাবিং, কালার গ্রেডিং ও অন্যান্য কারিগরি কাজ শেষ করার তোড়জোড় চলছে। এই কাজগুলো সম্পন্ন হওয়ার পর দ্রুতই মুক্তির চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমায় শাকিব খান ও জাহারা মিতুর পাশাপাশি অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফসহ অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন বলেন, সিনেমার বাকি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, আমি চাইছি দুর্গাপূজাতেই আগুন মুক্তি পাক। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ এগিয়ে নিচ্ছি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

ভূরাজনীতি ও দায়িত্বশীল নাগরিকত্ব
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৩

আরো

সম্পর্কিত খবর