Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর বাড্ডায় দেয়ালচাপায় ২ শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৪:২৯

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশু নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।

মৃত আয়েশার বাবা মো. ইকবাল হোসেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়। বর্তমানে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকেন। ১ ছেলে ও ২ মেয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। স্থানীয় শহিদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ে আয়েশা।

তিনি আরও জানান, তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। ভেতরে ওয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ঠিক ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে চাপা পড়ে আয়েশা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেয়ালের নিচ থেকে বের করে। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

এদিকে, মৃত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে। পাশের বাসার আয়েশার সঙ্গে প্রতিদিন খেলতো। আজকেও আয়েশার সঙ্গে খেলতে যায়। পাশের বাসার দেয়াল চাপায় আমার মেয়েসহ আয়েশাও মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর