Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের ওষুধ বরাদ্দ জেলা পরিষদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৭:৩০ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ২০:০৭

ওষুধ হস্তান্তর করছে জেলা পরিষদ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শনকালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য জেলা পরিষদ ২ লাখ ২০ হাজার টাকার জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ওষুধ হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সিনিয়র নেতা হারুনুর রশিদ হারুন। তিনি জানান, জেলা পরিষদের পক্ষ থেকে শিশুদের চিকিৎসার জন্য বিশেষভাবে বরাদ্দকৃত ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের জীবন রক্ষাকারী ওষুধ দেওয়া হয়েছে হাসপাতালে।

হারুন বলেন, ‘শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। ওষুধের যেন কোনো সংকট না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা আশা প্রকাশ করেন যে, জেলা পরিষদের এই বিশেষ বরাদ্দ শিশুদের দ্রুত সুস্থতালাভে সহায়ক হবে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৫৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

সারাবাংলা/এআর