Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২৬ ২১:২৯ | আপডেট: ২ মার্চ ২০২৬ ০০:১৩

ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছে দেশটির বিশেষ বাহিনী রিভল্যুশনারি গার্ড ।

রোববার (১ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রিভল্যুশনারি গার্ড জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন-এ চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, স্থল ও সমুদ্র হবে এই সন্ত্রাসী আগ্রাসনকারীদের জন্য এক একটি কবরস্থান।

বিজ্ঞাপন

মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ গত জানুয়ারি মাসের শেষ দিক থেকে আরব সাগরে অবস্থান করে সামরিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। ইরানের পক্ষ থেকে এই ভয়াবহ হামলার দাবি করা হলেও, মার্কিন সামরিক বাহিনীর দাবি হামলাটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর