Thursday 17 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৬:০৩

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা অগ্রগতি কতটুকু হয়েছে তা জানতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে এই বৈঠক হয়েছে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেছেন। সভায় কতটুকু অগ্রগতি হয়েছে, এআই ক্যামেরা কতগুলো বসানো হয়েছে, বাকিগুলো কবে নাগাদ বসানো হয়েছে সেই বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন।

রাজধানীর পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনসমূহ সরানোর বিষয় বৈঠকে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত প্রেস সচিব জানান, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বলেছেন।

রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা সিটি করপোরেশন দক্ষিনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসন শফিকুল ইসলাম খান, মন্ত্রি পরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/এমএমএইচ/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর