Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতই প্রথমে অস্ত্রবিরতির অনুরোধ জানায়: পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৫ ১৪:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সোমবার (১৯ মে) এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পাকিস্তানের প্রতিরক্ষা অভিযানে অপারেশন বুনিয়ান মারসুস পরিচালিত হয়, যার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতির অনুরোধ করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী, কিন্তু আমরা প্রস্তুত এবং সজাগ আছি।’

‘আমরা প্রথমে যুদ্ধ চাইনি, শান্তিই ছিল আমাদের অগ্রাধিকার। কিন্তু শত্রুকে বাস্তবতা বুঝিয়ে দিতে আমরা দায়িত্বপূর্ণ ও কঠোর জবাব দিয়েছি,’ বলেন তিনি।

বিজ্ঞাপন

আইএসপিআর মহাপরিচালক জানান, পাকিস্তান সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্ব বজায় রেখে চলেছে এবং রাজনৈতিক সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। যতক্ষণ অস্ত্রবিরতি থাকবে, ততক্ষণ তা মেনে চলা হবে।

তবে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগে দুই দেশ একে অপরকে দায়ী করে চলেছে বলে উল্লেখ করেন তিনি।

কাশ্মীর ইস্যু নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারতের কাশ্মীর নীতিতে ব্যর্থতা স্পষ্ট। যতদিন না এই ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনা হয়, ততদিন এই অঞ্চলে সংঘাতের সম্ভাবনা থেকেই যাবে।’

সারাবাংলা/এনজে