Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশের ৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের নয় পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যেসব পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা হলেন- এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের চাকরিবিধির ৪৫ ধারা অনুযায়ী চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হলো। তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর