Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপে বসার পরিকল্পনা ইসি’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২১:০৭ | আপডেট: ১৬ মে ২০২৬ ২১:৪৬

– ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবার নির্বাচন কমিশনের (ইসি) নজর দেশের স্থানীয় সরকার নির্বাচনে। এজন্য দেশের স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর জট কাটাতে এবং একটি সুষ্ঠু রোডম্যাপ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

শনিবার (১৬ মে) নির্বাচন কমিশন সূত্রে এ পরিকল্পনার কথা জানা গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচনের আগে  আইন সংশোধন করতে হবে। এরপর ঠিক করা হবে কোন স্থানীয় সরকার নির্বাচন কখন হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান,  এখন পর্যন্ত আমরা বিধি প্রণয়নের কাজ করছি। বাকি কাজ আলাপ -আলোচনার মাঝে সবার মতামত নিয়ে আগাতে চাই।

বিজ্ঞাপন

বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে কোন স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, এসব নিয়ে আমরা এখনই ভাবছি না। তবে প্রয়োজনে সংলাপের আয়োজন করা হতে পারে। এক্ষেত্রে আমরা অংশীজনদের সঙ্গে বসতে পারি।

সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, হয়তো ওভাবে বড় আকারে না হলেও কমিশনে যদি আমরা মনে করি তবে বসতে পারি। কারণ অংশীজনের মতামতের প্রয়োজন রয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার তথ্য অনুযায়ী, দেশে মোট ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৫৮১টি। এর মধ্যে চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি ইউনিয়ন পরিষদ এবং আগামী বছরে উপযোগী হবে আরও ৩৪৯টি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের ভেঙে দেওয়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর