Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর শৃঙ্খলা রক্ষা ও জনমনে স্বস্তি ফেরানোই প্রধান চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৬:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা করে জনমনে স্বস্তি ফেরানোকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাজধানীর বেশ কিছু জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। মানুষের মনে কিছুটা আতঙ্ক কাজ করছে। সবাই যাতে নির্বিঘ্নে চলতে ফিরতে পারে সেই স্বস্তির জায়গাটা নিয়েই কাজ করবো। এটাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই।

সোমবার (১৮ মে) দুপুরে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, সিআইডি প্রধান পদ ছেড়ে ডিএমপি কমিশনার হিসেবে চেয়ারে বসেই সাংবাদিকদের এই চ্যালেঞ্জের কথা বলেন।

নবনিযু্ক্ত কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যা যা করা দরকার তাই করা হবে। নগরীতে অপরাধ করে কেউ পার পাবে না। নগরীর যানজট নিরসনে সরকার যে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে তা দ্রুত সময়ে কার্যকর করা হবে। যত্রতত্র পার্কিং বন্ধ করা হবে। ফুটপাত দখল মুক্ত করতে অভিযান জোরদার করা হবে।

বিজ্ঞাপন

কমিশনার আরও বলেন, মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ আরও কঠোর হবে। থানায় গিয়ে মানুষ যাতে প্রতিকার পায়, হয়রানির শিকার না হয়, সে বিষয়ে তদারকি বাড়ানো হবে। গোয়েন্দা তথ্য এবং সোর্সের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। এক্ষেত্রে তিনি তার ডিএমপিতে পূর্বের কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনবান্ধব পুলিশ গঠনে কাজ করার কথাও বলেন।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর