Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে জমি চাষ দিতে গিয়ে ট্রাক্টর উলটে নদীতে পড়ে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৬:৩০

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে জমিতে চাষ গিতে গিয়ে ট্রাক্টর উলটে জয় বিশ্বাস (২০) নামের এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা গোলাম আলী বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের পদ্মা নদীর পড়ে চালক একাই জমি চাষ দিতে গিয়ে নদীতে পরে যায়। সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুইদিনই জয় বিশ্বাস মোহাম্মদ আলীর ট্যাফে ট্রাক্টর দিয়ে কৃষিজমি চাষাবাদের কাজ করছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ট্রাক্টর দিয়ে জয় নদীর তীরবর্তী জমিতে চাষ দিচ্ছিল। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পরে প্রায় পুরোটাই ডুবে যায়। এতে ট্রাক্টরের চালক জয় বিশ্বাস ট্রাক্টরের নিচে আটকা পড়েন। রাতে তার সঙ্গে আর কেউ না থাকায় বিষয়টি টের পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ট্রাক্টরটি নদীর পাড়ে কিছুটা তলিয়ে গিয়েছিল পুরোটা ডুবে ছিল না। ধারণা করছি চালকের ঘুম এসে যাওয়ায় বা নদীর পাড়ের মাটি ভেঙে এ দুর্ঘটনা ঘটতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস বলেন, আমরা মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর