Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় শিক্ষার্থীর লাশ উদ্ধার


৫ জুন ২০১৮ ১৭:১৩ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৮:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

আশুলিয়া (সাভার): সাভারের আশুলিয়ায় সুর্বণা আক্তার নামের (১৫) এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুন) দুপুরে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও নিজ বাড়ি থেকে ওই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। সুর্বণা স্থানীয় জাফর মাদবর একাডেমী স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবার নাম সুমন সোলায়মান।

এবিষয়ে আশুলিয়া থানার উপ- পরিদর্শক সালাম জানান, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে সুর্বণার ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/টিএম