Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ষড়যন্ত্র নিয়ে সতর্ক থাকতে হবে: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামায়নি। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। সামনে দুর্গাপূজা, সেখানেও ফ্যাসিবাদ অপতৎপরতা চালাতে পারে। এজন্য মন্দিরগুলোতে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শারদীয় দুর্গোৎসব সফলভাবে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার করের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনদা প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ।

সভায় আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যয় ব্যক্ত করা হয় এবং বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর