Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসিকে গণিমতের মাল হিসেবে ভাগ করে নিয়েছে বিভিন্ন পক্ষ: পাটোয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: ‎নির্বাচন কমিশন জংলি কায়দায় চলছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, গনিমতের মাল হিসেবে বিভিন্ন পক্ষ ভাগাভাগি করে নিয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের রেখে যাওয়া গনিমতের মাল হিসেবে নির্বাচন কমিশনকে (ইসি) ভাগ করে নিয়েছে বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা।’

‎‎রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। এ সময় দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

‎দলের প্রতীকসহ বিভিন্ন বিষয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। জিয়া, মুজিব রহমান ফ্যামিলি বা নির্দিষ্ট ইসলামের কাছে নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না, এটা জনগণের হবে।’

বিজ্ঞাপন

‎নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘জুলাই সনদ নামে যে নাটক হয়েছে সংসদে তারা এখন ঘুমাচ্ছে। গণভোটের কোনো নির্দেশনা আসেনি নির্বাচন কমিশনে। চুপ্পুর হাত দিয়ে জুলাই সনদ এনসিপি মানবে না। নির্বাচন কমিশনাররা যেখান থেকে আসছে, তারা তাদের পারপাস সার্ভ করছে। অদৃশ্য শক্তি থেকে মুক্ত করতে হবে নির্বাচন কমিশনকে।’

‎‎তিনি বলেন, ‘ব্যবসায়ীদের গুদাম কেউ যদি জ্বালিয়ে দেয়, রাষ্ট্র যদি কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে, তাহলে দেশ কীভাবে একটা নির্বাচনের দিকে যাচ্ছে বলে প্রশ্ন থেকে যায়। ভোটার লিস্ট সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

‎যদি নির্বাচন কমিশনাররা মনমর্জি মতো ইসি চালায়, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে বলেও জানান পাটোয়ারী।

‎সেইসঙ্গে, নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে আমোদ ফুর্তি করছে বলেও অভিযোগ করেন তিনি।

‎‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর