ইনজুরির কারণে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এবার আরও বড় ধাক্কা খেল বাংলাদেশ। অভিজ্ঞ নাজমুল হোসেন শান্তও ইনজুরির কারণে ছিটকে গেলেন গেমস থেকে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন শান্ত। সেখানে পৌঁছে তার পরীক্ষা করা হলে সংক্রমন পাওয়া গেছে। ফলে তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার দেশের বিমান ধরার কথা শান্তর।
এর আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘আমাদের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত অসুস্থ। বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিও ও স্থানীয় মেডিকেল টিমের পর্যবেক্ষণ শেষে তাকে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথম সুবিধাজনক ফ্লাইটেই আগামীকাল তিনি দেশে ফিরে আসবেন।’
উল্লেখ্য, অনেকদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শান্ত। ২০২৫ সালের মে সামে সর্বশেষ জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। এবার ডাক পেলেন বটে তবে ভাগ্য শান্তর পক্ষে কথা বলল না! এশিয়ান গেমস খেলতে জাপান যাওয়ার আগে দেশে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। চোটের কারণে তার একটিতেও খেলতে পারেননি শান্ত।
এশিয়ান গেমসে আগামীকাল কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে আগামী ১ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।