Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের দিনে চট্টগ্রামে বাস উলটে নিহত ১, আহত ২৫

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১৭:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস উলটে মোহাম্মদ কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উলটে যাওয়া বাসের ভেতর থেকে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন- আবুল কাসেম (৬০), আবু হানিফ (৩৮), সিরাজুল হক (১৪), মহিসোনা (৭ মাস), প্রান্ত শীল (১৭), দহান (১৭), আদিত্য বিশ্বাস (১৩), মিনাক্ষী (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহিম (৫৫), প্রবীর শীল (৪২), শারমিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আক্তার বেগম (৫৫), ওয়াজিদা (৯), সোবাইকা জান্নাত (৯) ও ইউনুচ (৩৮)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস পটিয়া বাইপাস এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে উলটে যায়। এতে ঘটনাস্থলেই কাশেম নামের এক ব্যক্তি নিহত হন।

প্রত্যক্ষদর্শী রুবেল দাশ জানান, পথচারীকে রক্ষা করতে গিয়ে চালক বাসটি ডিভাইডারের ওপর তুলে দিলে দুর্ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ সারাবাংলাকে বলেন, পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি উলটে যায়। এতে একজন নিহত এবং বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর