Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীতাকুণ্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা, যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৮:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা খেয়ে আবু বক্কর (২৫) নামে এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সকালে মহাসড়কের সোনাইছড়ি পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানাধীন এলাকার দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর ও তার ৬-৭ জন বন্ধু ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশে গতকাল রবিবার গভীর রাতে রওনা দেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের একটি বাইক উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এ সময় আবু বক্কর নামে এক আরোহী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম সারাবাংলাকে বলেন, ‘গাজীপুর থেকে কক্সবাজার বেড়ানোর উদ্দেশে যাওয়ার পথে সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে আবু বক্কর আহত হয়। পরে তার বন্ধুরা আমাদেরকে বিস্তারিত জানান। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর