Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি

আর্ন্তজাতিক ডেস্ক
৪ মে ২০২৬ ১২:২৬ | আপডেট: ৪ মে ২০২৬ ১৪:৩৮

বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। নির্বাচনে এগিয়ে থাকা আসনসংখ্যার দিক দিয়ে ক্ষমতাসীন তৃণমূলের চেয়ে এগিয়ে আছে বিরোধীদল বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোট গণনায় বিজেপি ১৫৯ আসনে এগিয়ে রয়েছে। এছাড়া ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১২৩ আসনে।

সোমবার (৪ মে) বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত গণণা করা ভোটের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকার অনলাইন। তবে কোন আসনে কত শতাংশ ভোট গণণা করা হয়েছে তা জানা যায়নি।

অন্যদিকে একই সময়ে এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ১৭৯ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, আর তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১২ আসনে।

বিজ্ঞাপন

আজ স্থানীয় সময় দুপুর ১২টায় নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে।

যদিও এরইমধ্যে বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই রাজ্যে তার দল বিজেপিই সরকার গঠন করবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর