Monday 27 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির মনিরা শারমিনের আপিল শুনানি শুরু

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৩:১০

মনিরা শারমিন।

ঢাকা: সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা জামায়াত জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার আপিল শুনানি শুরু হয়।

‎এর আগে, রোববার আপিলে মনিরা শারমিন দাবি করেন, তিনি সরকারি চাকরিতে থাকলেও কোনো নীতিনির্ধারণী পদে ছিলেন না। তাই এই কারণ দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা আইনসম্মত হয়নি বলে তিনি মনে করেন।

নির্বাচন কমিশনে (ইসি) জামায়াত জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

‎উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

বিজ্ঞাপন

‎এদিকে, মনোনয়ন বাছাই শেষে নির্বাচন কমিশন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর