Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নওগাঁ সীমান্তে ১৬ বাংলাদেশিকে পুশইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭

আটক হওয়া ১৬ বাংলাদেশি।

নওগাঁ: ভারতে অবৈধভাবে থাকা ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচজন শিশু ও চারজন নারী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নওগাঁর পত্নীতলা সীমান্তে তাদের পুশইন করা হয়। এদিন সকাল ১১টায় নওগাঁর বিজিবি-১৪ (পত্নীতলা) ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে তাদের আটক করেন বিজিবি পত্নীতলা ক্যাম্পের সদস্যরা।

আটকরা হলেন— নাটোর জেলার মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খাঁ (২৫), মুকুল শেখ (২৫), মৃধুল শেখ (২০), সামির (১১), বিনা খাতুন (২৯), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), এলিনা খাতুন (২৮), জান্নাতুল সরকার (১০), জোছনা বেগম (৫০) এবং পাবনা জেলার মিরাজ শেখ (১৮)।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি-১৪ (পত্নীতলা) শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে বিএসএফ তাদের পুশইন করে। এরপর পুশইন করা বাংলাদেশিরা ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে ঘোরাফেরা করতে থাকেন। এ সময় বিজিবির টহল দলের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাদের আটক করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর