Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় অস্ত্র ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১৭:২৭ | আপডেট: ৮ মে ২০২৬ ১৭:৩১

গ্রেফতার হওয়া ব্যক্তি।

পাবনা: পাবনার সদর উপজেলায় অস্ত্র ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি উন্নতমানের বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) রাত দেড়টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে জাহাঙ্গীর হোসেনের বাড়ির নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে রাখা এক বস্তার ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল শুকচর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেনকে (৩৬) একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ওই মামলার তদন্ত করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্তের স্বার্থে জাহাঙ্গীর হোসেনকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুকচর গ্রামের ওই স্থান থেকে বার্মিজ ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।

অস্ত্রটি আইনানুগভাবে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনার নবাগত পুলিশ সুপার মো. সুফিউল্লাহ বলেন, ‘আমি পাবনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। অস্ত্র, মাদক এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অবস্থান।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর