ঢাকা: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে মৌচাক টপ স্ট্যান্ড ও সফিপুরের দোকানপাড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অবরোধে অংশ নেওয়া কারখানাগুলো হলো- লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস। […]
Uncategorized